একটি জাতিকে উন্নত, সুসংগঠিত ও নৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই মানুষকে তার পরিপূর্ণ রূপে গড়ে তোলে, উন্নয়নের পথ নির্দেশ করে এবং জীবনের সঠিক দিকনির্দেশনা দেয়।গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সেই আলোকিত পথের দিশারী হতে চায়।এ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি গাইবান্ধা তথা উত্তরবঙ্গের মানুষের প্রগতির প্রতীক। এখানকার অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন—যা আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস।আধুনিক, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সমাজ গঠনের লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।.....
বিস্তারিত

